Skip to main content

Posts

Showing posts with the label বিজ্ঞানের নতুন আবিষ্কার

"এবার মাথা প্রতিস্থাপন !!! এও কি সম্ভব?

বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক অবিশ্বাস্য বিষয় আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। চিকিৎসা বিজ্ঞান তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে এখন অনেক দুরারোগ্য ব্যাধিকে বশে আনা সম্ভব হয়েছে। যত দিন যাচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছে চিকিৎসা পদ্ধতি। একসময়ের প্রাণঘাতী কলেরা, বসন্ত ইত্যাদি বিজ্ঞানের কল্যাণে যাদুঘরে স্থান নিয়েছে। ক্যান্সারের মত মারাত্মক ব্যাধিও আজ আলোক রশ্মির সাহায্যে নিয়ন্ত্রণে আনা হয়। শরীরের অভ্যন্তরে অপারেশনের জন্য এখন কাটা ছেঁড়ার বদলে ছোট একটি ছিদ্র করেই কাজ সমাধা করা যাচ্ছে। চোখের মত জটিল অঙ্গের অপারেশন সম্পন্ন হচ্ছে LASER নামক আলোক প্রক্রিয়ায় কোন প্রকার রক্তপাত এবং এনেসথেসিয়া ছাড়াই। চিকিৎসা গবেষণার মাধ্যমে নতুন চিকিৎসা পদ্ধতি, নতুন চিকিৎসা যন্ত্র আবিষ্কার হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুক্ত হতে যাচ্ছে Head Transplant নামক দুঃসাহসিক এক শল্য চিকিৎসা পদ্ধতি, যাতে  একজনের মাথা প্রতিস্থাপন করা সম্ভব হবে আরেকজনের শরীরে। সম্প্রতি ইটালিয়ান সার্জন Dr. Sergio Canavero এই নতুন ধরনের সার্জারি করা যে সম্ভব, তার ঘোষণা দিয়েছেন। এই অস্ত্রোপচার শরীরের অন্য...